বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চেরাগআলী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শাহানাজ ইসলাম, ঢাকা নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপ-পরিচালক আবু সুফিয়ান হাসান, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, চট্টগ্রাম বেগম গুল চেমনআরা একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. অহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মারজুক আল-আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি, বিএনপি নেতা সফি উদ্দিন সফি, মিজানুর রহমান, কাওসার আহমেদ, সোহেল আহমেদ, আবু বক্কর সিদ্দিক, আবদুল মোমেন, ইমতিয়াজ আহমেদ তূষার ও রিফাত রশিদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন