টঙ্গীতে যুবকের খণ্ডিত লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

টঙ্গীতে যুবকের খণ্ডিত লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খণ্ডিত লাশের অর্ধগলিত মাথা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় টঙ্গীর বনমালা রেলগেট এলাকার ফকরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের টয়লেটের ফলস ছাদ থেকে সেই অর্ধগলিত মাথাটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে যাওয়া দু'টি ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খণ্ডিত লাশের আঙুলের ছাপ থেকে পিবিআই তার পরিচয় নিশ্চিত করে।

নিহত যুবকের নাম মো. অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।

জানা যায়, ক্লুলেস হত্যাকাণ্ডের তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত দু'জনকে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে র‍্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ষুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বনমালা এলাকা থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন