আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

ডাক' টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, জনগণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা করে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনের প্রতিশ্রুত ৩১ দফায় যা যা আছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন আরো বলেন আমাকে ভোট দিয়ে এমপি এবং মন্ত্রী বানিয়েছেন আমি আপনাদের কথা সব সময় স্মরণ করবো।

আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। সংসদীয় আসন এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ঈদগা মাঠ যা যা দরকার আমি করে দেব ইনশাল্লাহ।

পরে তিনি ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মরহুম শরীফ হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান!

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি ফেরদৌস ফকির রতন, মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার ও বলিভদ্র ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টারসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দররা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...