মোটরসাইকেলে এসে শিক্ষার্থীদের ওপর গুলি, আহত ১

মোটরসাইকেলে এসে শিক্ষার্থীদের ওপর গুলি, আহত ১

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাওয়াল রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম মোবাশ্বের হোসেন।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে বলে অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এক নেতা বলেন, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে এসে আমাদের গুলি করে পালিয়ে যান এক ব্যক্তি। এতে ডান হাতে গুলি লেগে একজন আহত হন।

আহত শিক্ষার্থী বলেন, প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষে আমরা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমাদের গুলি ছোড়া হয়। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এর আগে, গতকাল রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন