সাত খুন মামলার বিষয়ে দ্রুতই ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

সাত খুন মামলার বিষয়ে দ্রুতই ব্যবস্থা : অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসীসহ দেশের মানুষ রেজাল্ট পাবে।

বুধবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির কর্যনির্বাহী কমিটি এবং জেলার সব সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটরের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকারভিত্তিতে তদন্ত ও বিচার শেষ করার চেষ্টা চলছে। ইতোমধ্যে অগ্রাধিকার অনুযায়ী তালিকা করা হয়েছে।

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, আলোচিত ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এটি কোন অবস্থায় আছে তা জেনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে শীর্ষ অগ্রাধিকার হিসেবে আবরার ফাহাদ ও মেজর সিনহা হত্যা মামলা শেষ করা হয়েছে। ত্বকী হত্যা মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে এটি দ্রুত এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমরা চিন্তা করব।

নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, জেলা আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...