মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে সেলিম মোল্লা (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত সেলিম চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ ও বিএনপি নেতা রহিম দুজনই আসন্ন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। ইউপি নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী এ দুই গ্রুপের মধ্যে গত কয়েক মাস ধরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন