আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অন্যের কাঁধে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের মোজাফফর

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

অন্যের কাঁধে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের মোজাফফর
ছবি: আমার দেশ

অন্যের কাঁধে চড়ে ভোট দিতে এলেন মোজাফফর মিয়া নামের ৯০ বছরের এক বয়োবৃদ্ধ লোক। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৭০নং পোড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই ব্যক্তি।

তিনি উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ৯টায় এক আত্মীয়র সঙ্গে নিয়ে লাঠিতে ভর দিয়ে বাড়ি থেকে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে আসেন মোজাফফর মিয়া।

পরে কেন্দ্রে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যদের কাঁধে ভর দিয়ে ভোট কেন্দ্রে যান ওই বয়োবৃ্দ্ধ। ভোট প্রদান শেষে আবার তাদের মাধ্যমেই কেন্দ্রের বাইরে বের হয়ে আসেন তিনি।

এত বয়সে এসে ভোট প্রদান করতে পেরে কেমন লাগছে অনুভুতি জানতে চাইলে মোজাফফর মিয়া বলেন, আলহামদুলিল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন