টঙ্গীতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গীতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজিতে বাধা দেয়ায় আওয়ামীপন্থি ট্রাক শ্রমিক ইউনিয়নের সন্ত্রাসীদের হামলায় ঠিকাদার মালিক সমিতি ও বিএনপির ৭ নেতাকর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন

রোববার সকাল ১১টার দিকে মিলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা আওয়ালীগপন্থি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ও মালিক ইউনিয়নের নেতা আব্দুর রশিদ ভূঁইয়া, শামসুল হক রানা, আজাদ হোসেন ও হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গাজীপুরকে অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষুব্ধরা। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, হাজী মোহাম্মদ সেলিম, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম, হাজী দুলাল মিয়া, জামাল উদ্দিন ও আল-আমীন প্রমুখ।

প্রসঙ্গত, চাঁদাবাজিতে বাধা দেয়ায় আওয়ামীপন্থি ট্রাক ইউনিয়নের একদল সন্ত্রাসী শনিবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিএনপি ও গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক ঠিকাদার সমিতির ৭ নেতাকর্মীকে গুরুতর আহত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন