বোয়ালমারীতে ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে ট্রেনের নিচে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত নিলুফা বেগম (৫০) উপজেলার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক অভিমান থেকে নিলুফা বেগম বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...