গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে আমীর উদ্দিন গাজী (১৪) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায়।
নিহত আমীর উদ্দিন টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র । তিনি এরশাদনগর ১নম্বর ব্লক এলাকার মৃত-আবুল খায়েরের ছেলে।
মাদরাসার শিক্ষার্থীরা জানায়, রোববার আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদরাসার পুকুরে গোসল করতে নামে। এসময় সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল একঘন্টা পর তার লাশ উদ্ধার করে।
এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আমাদের ডুবুরি দল সদস্যরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

