কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নুহা দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বলেন, নিজ স্কুলের সামনে পাকা রাস্তা পার হচ্ছিল নুহা। এ সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

