আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটত।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুইজন আহত হন। পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদারীপুর সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন