আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুল আলম লোটনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গত সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে কাদিরগঞ্জে এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী মোটরসাইকেল ও গাড়িতে করে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা লোটনকে গ্রেপ্তারের দাবি জানান এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, আগের বিস্ফোরক মামলায় লোটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন