শ্রীনগরে র্যাবের অভিযানে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-১০ সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করে।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস রিলিজে জানান, রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড শটগানের গুলি পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায় এসব গুলি ২০২৪ সালের ৫ আগস্টে লুণ্ঠিত হয়েছিল ।
ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে র্যাবে গোয়েন্দারা।
তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শটগানের গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

