অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না: অতিরিক্ত আইজিপি

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না: অতিরিক্ত আইজিপি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। কোনো অন্যায় বা অনিয়মের কাছে মাথা নত করা যাবে না। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টায় মাদারীপুরের শিবচর উপজেলায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আসার পর প্রথমে বাবা আব্দুর রশিদ মল্লিকের কবর জিয়ারত করেন রেজাউল করিম মল্লিক। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন