মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিরোধের জের ধরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রুহুল আহমেদ ধল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেদুলিয়া গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলাম খানের ছেলে।
সোমবার রাত ৮টায় উপজেলার খাসেরচরের কোলপাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রুহুলের বন্ধু সোহেল রানা বলেন, ১০ দিন আগে রুহুলের সঙ্গে একটি গ্রুপের কথা কাটাকাটি হয়। সোমবার রাত ৮টায় রুহুল ও আমি আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। খাসেরচরের কোলপাড়ে এলে রাজিব ও তরিকুল গ্রুপের ১৮-২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তারা রুহুলকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

