ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারি আটক
৩ মাদক নারী কারবারী আটক

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টঙ্গীর ঘাট এলাকায় ১৫৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন উপজেলার মাহমুদাবাদ এলাকার ফাতেমা আক্তার ওরফে কানিজ ফাতেমা (৩০), শ্রাবন্তী আক্তার (২০) এবং নীলুফার ইয়াসমিন (৫০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল ও নগদ ১০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের স্বামীরা পালিয়ে যান বলে জানিয়েছে থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...