মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকরাইদ স্টিল রাইস সাইলোর সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত ব্যক্তর নাম আবু হানিফা (৪৮)। তিনি উপজেলার পৌর শহরের দামপাড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। পেশায় একজন কলাচাষি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল কাকরাইদ স্টিল রাইস সাইলোর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

এনামুল হক ও অটোরিকশাচালক কদ্দুস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি জলছত্র দিক থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালক মারা যান। পুলিশকে খবর দিলে পরে তারা এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা এসআই আরিফুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং চালককে শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন