কিশোরগঞ্জে দুই শতাধিক মেধাবীকে শিবিরের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দুই শতাধিক মেধাবীকে শিবিরের সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে উপজেলা সদরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া, জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলার আমির আমিনুল হক, ইসলামী ছাত্রশিবির ডুয়েট শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামিল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন, ইসলামী ব্যাংক হোসেনপুর শাখার ম্যানেজার মমিনুল নাবিল, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার লেকচারার জুবায়ের ইবনে আব্দুল হাই। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ধুমকেতু শিল্পীগোষ্ঠী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন