নারায়ণগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের অবস্থান কর্মসূচি

গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদের মুখে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া, জেলা পরিষদ, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন।

যুবদলের নেতাকর্মীরা জানান, সকাল ৮টা থেকেই তারা বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান গ্রহণ করেন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কোনো কুচক্রী মহল যাতে উসকে দিয়ে সহিংসতা বা নৈরাজ্যের দিকে রূপ দিতে না পারে, সে লক্ষ্যেই তারা মাঠে রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পাঞ্চলকে কেন্দ্র করে পঞ্চবটি ও মাসদাইর এলাকায় জেলা যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া জেলা পরিষদের সামনের সড়ক, শিবু মার্কেট, জালকুড়ি, ভূইগড় ও সাইনবোর্ড এলাকায়ও তাঁদের জোরালো উপস্থিতি লক্ষ করা গেছে।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের যে দাবি রয়েছে, সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছে। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রমিকদের আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যুবদলের নেতাকর্মীরা শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংবেদনশীল। তবে কোনো পক্ষ যেন শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আমরা মাঠে অবস্থান নিয়েছি। একই সঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন