টঙ্গীতে ধারালো অস্ত্রের আঘাতে যুবককে হত্যা

টঙ্গীতে ধারালো অস্ত্রের আঘাতে যুবককে হত্যা
জয়

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে জয় (২৩) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনসংলগ্ন কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টার দিকে বাসায় ফিরছিলেন জয়। টঙ্গী রেলওয়ে স্টেশন কালভার্ট এলাকায় আসার পর কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন