নারায়ণগঞ্জ-৩ আসনের মোট ২১০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন ৩১ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ২৩ হাজার ২৩২ ভোট।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ৩ হাজার ৮৮৭ ভোট।
ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী ও জামায়াত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ২৯০ ভোট।
এ আসনের আরও ১৬৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ গণনা শেষ হওয়া পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

