দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার, পুলিশ আহত

দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার, পুলিশ আহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাইফুর রহমান নামের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন—কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার রুবেল (৩১) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মো. তুহিন প্রামাণিক (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন