গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতুব্বর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত যুবক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের রুস্তম মাতুব্ব‌রের ছেলে। আহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার দফা গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. এমদাদুল ফকির (৩২) এবং একই জেলার সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা নুরু মোল্লার ছেলে সেকেন্দার মোল্লা (৩২)।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদ মাতুব্বরের মৃত্যু হয়। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...