জুলাইয়ে শহীদের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাহাঙ্গীর

জুলাইয়ে শহীদের দুই মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন জাহাঙ্গীর

রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় বসবাস করতেন আকাশ বেপারী। পেশায় ছিলেন রিকশা চালক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ তিনি।

শনিবার সকালে তুরাগের ৫২ নম্বর ওয়ার্ডের বাদালদী এলাকায় শহীদ আকাশের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

এ সময় দুঃখে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বস্ত করে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত শহীদের দুই মেয়ের লেখাপড়ার সব দায়িত্ব নিজের হাতে তুলে নেন। এবং যেকোনো সমস্যায় বিএনপি এ পরিবারের পাশে থাকবে বলেও জানান।

111

এ ছাড়াও স্থানীয় নেতাদের জাহাঙ্গীর হোসেন বলেন, মাঝেমধ্যে যেন এ পরিবারের খবর নেওয়া হয়। আর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান,৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী মো. রাকিব হাসান, বিএনপি নেতা জনিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে,এদিন দুপুরে রাজধানীর উত্তরখান থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ, নির্যাতিত, আহত পরিবার এবং বিএনপির তৃণমূল পর্যায়ের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উত্তরখান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন