গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জে এজলাস চলাকালে পেপারওয়েট ছুড়ে শিক্ষানবিশ এক নারী আইনজীবীর মাথা ফাটানোর অভিযোগে বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ করেন আইনজীবীরা।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ অন্যরা।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারেন, তার আর এখানে বিচারকাজ পরিচালনা করার অধিকার নেই। তারা দ্রুত ওই বিচারকের অপসারণ ও শাস্তির দাবি জানান।

বুধবার আদালতের এজলাস চলাকালে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালত কক্ষে বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থীর স্বজন কথা বলছিলেন। প্রথমে বিচারক তাদের কথা না বলার জন্য টেবিলে জোরে জোরে শব্দ করেন।

এরপরও কথা বলায় বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে কাচের পেপারওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়।

এতে পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে যায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন