নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদীর দগরিয়ায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজ-খবর নেয়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। তাঁরা মোটরসাইকেলযোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা তাদের লাশ শনাক্ত করেন।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন