নরসিংদীতে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বিকােলে শহরের দারুল উলুম দত্তপাড়া মাদরাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুল ইসলাম, মুফতি ছানাউল্লাহ সাহেবী, মাওলানা ইসহাক আহমদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি আলী হোসেন, শামীম আহমদ, মাওলানা আল আমিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসলামপ্রেমী মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাযজ্ঞ যেনো ইসরায়েলি বর্বরতাকেও হার মানায়। শাহবাগে গণজাগরণমঞ্চ তৈরি করে সরকারের ইন্ধনে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনা করে।
বক্তারা শাপলা ফাউন্ডেশন তৈরি করে শাপলা চত্বরের ঘটনা পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করার দাবি করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

