মানিকগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

মানিকগঞ্জের যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এলাকাগুলো হলো—মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।

এছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন