লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-নছিমন খাদে পড়ে নিহত ২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-নছিমন খাদে পড়ে নিহত ২

‎লালমনিরহাট সদর উপজেলার রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎

বিজ্ঞাপন

‎স্থানীয়দের ভাষ্যমতে, একটি ট্রাক নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক নিহত হন। তিনি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।

‎

‎এ ছাড়া মোটরসাইকেল আরোহী আহত ইমদাদুল হককে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

‎

‎লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি নছিমনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। পরে ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ আরো তথ্য সংগ্রহ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন