ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে জিকার সরদার ও হাসিব শেখ নিহত হন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

