নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করে বিমানবন্দর পুলিশ। গ্রেপ্তারের পরপরই তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তার বিরুদ্ধে ফতুল্লার এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। আজ সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করে। বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

