মানিকগঞ্জের শিবালয়ে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার বিশেষ অতিথি ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন—সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী নিয়োগী, নৌ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, শিবালয় থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন, কোস্ট গার্ডের পাটুরিয়ার সিসি ইসমাইল হোসেন।
এছাড়া, শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

