শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর পাড়ে পলিব্যাগে থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন হাত,পা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ৩টার দিকে স্থানীয় লোকজন জোয়ারের পানিতে ভাসমান একটি পলিব্যাগ দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পরে পলিব্যাগটি খুলে মানুষের দেহের খণ্ডিত অংশ দেখতে পান। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
লাশটি শনাক্তের জন্য সিআইডির ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে। পরে ক্রাইম সিন ফরিদপুর ফিঙ্গারে সনাক্ত হয় খণ্ডিত লাশের পরিচয়।
এ বিষয় সুরেস্বর পুলিশ ফাড়ি ইনচার্জ মো. আব্দুল জলিল বলেন ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খণ্ডিত লাশটির পরিচয় মিলেছে। তার নাম মো. জিয়া উদ্দিন, পিতা মো, রাজ্জাক সরদার ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

