নরসিংদীতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সারে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সারে ৫ লাখ টাকা জরিমানা

নরসিংদীর শিবপুর উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মধ্য কারারচর এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আউয়াল ভুঁইয়া ও তার ছেলেকে আটক করে। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানার কথা নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন নরসিংদীর কার্যালয়ের ব্যবস্থাপক (জরুরী) আহম্মদ উল্লাহ।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নরসিংদীর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এফ এম নাঈম হাসান শুভ অভিযানে দায়িত্ব পালন করেন।

ভ্রাম্যমাণ আদালত মদিনা জুট মিল এলাকার বহুতল ভবনগুলো পরিদর্শন করে দেখতে পান প্রতিটি ভবনে অবৈধ সংযোগ দিয়ে বছরের পর বছর চুলা জ্বালানো হচ্ছে। এ সময় প্রতিটি ভবনে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অবৈধ সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারটি মামলা দায়ের করা হয়।

বাড়ির মালিক এবং এলাকায় অবৈধ সংযোগের মূল হোতা আওয়াল ভুঁইয়াকে আটকের পর ২ লাখ টাকা, রৌশন আক্তারকে ৪০ হাজার টাকা, মো. মুসলেম মিয়াকে ১ লাখ এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (জরুরী) আহম্মদ উল্লাহ জানান, এসব বাড়ির মালিকেরা বেআইনিভাবে গোপনে গ্যাসের সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে। প্রায় পাঁচ বছর ধরে তারা অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করার কারণে সরকার প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন