টঙ্গীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ওই ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৪৯)। তিনি টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

বিজ্ঞাপন

‎পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শাহাদাত মোটরসাইকেলযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলস গেট এলাকায় পৌঁছান। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন সিটি পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাতকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘাতক বাস ও চালক সুমন মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন