টঙ্গীতে রোহিঙ্গা কিশোর আটক

টঙ্গীতে রোহিঙ্গা কিশোর আটক

গাজীপুরের টঙ্গীতে রশিদুল্লাহ রশিদ (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে মোক্তারবাড়ি রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক রশিদুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তার পিতার নাম মোহাম্মদ ইলিয়াস।

পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক কলহের জের ধরে রশিদুল্লাহ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে যান। পরে গাড়িতে করে শুক্রবার সকালে টঙ্গী এলাকায় এসে নামেন। রাত আনুমানিক ৯টার দিকে মোক্তারবাড়ি রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা বলে নিশ্চিত হলে থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে কর্মকর্তারা আসছেন। প্রমাণসাপেক্ষে তাকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন