ধামরাইয়ে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ধামরাইয়ে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবে ঢাকা জোন কর্তৃক তরবিয়তি মজলিস বা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬মে) দিনব্যাপী পৌরসভার মন্নু কমিউনিটি সেন্টারে তরবিয়তি মজলিস বা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

খেলাফত মজলিসের বিভিন্ন শাখার (যেমন-ঢাকা জেলা,মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা) নিয়মিত কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে তরবিয়তি বা প্রশিক্ষণমূলক সভা করে থাকে। এসব মজলিসে সংগঠনের আদর্শ, ইসলামের প্রচার ও প্রসারে করণীয় এবং সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করা হয়।

খেলাফত মজলিসের ঢাকা জেলার সভাপতি মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে, জোন সহকারী পরিচালক কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী ফিরোজ আহমেদের সঞ্চালনায় তরবিয়তি মজলিসে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. সালাহ উদ্দিন।

সকাল ৯টায় মুফতি ইয়াছিন আনসারীর পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে দরশে কোরআন। প্রশ্নোত্তর পর্বে ছিলেন মুফতি আশরাফ আলী, সেই সঙ্গে নেতৃত্ব, আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী, রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও শাখা থেকে বাছাইকৃত কর্মীরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। তরবিয়তি মজলিসে জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং দাওয়াতি, সাংগঠনিক ও আদর্শিক নানা বিষয়ে আলোচনা করেন।

দায়িত্বশীলদের বক্তব্য, এহতেছাব, দোয়া ও মোনাজাতের মাধ্যমে তরবিয়তি মজলিসের কার্যক্রম শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন