মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে ৯৫ বছর বয়সি এক মা খুন হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ঘরের ভেতরে থাকা বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যার পর নিজেই স্বজনদের ডেকে ঘটনার কথা জানান অভিযুক্ত রোকেয়া বেগম।
স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন রোকেয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

