সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৭

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন মামলায় ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ৩টি নিয়মিত মাদক মামলার আসামি, এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন