‘ভোট-ভাতের অধিকার আদায়ে ১৭ বছর লড়েছে বিএনপি’

‘ভোট-ভাতের অধিকার আদায়ে ১৭ বছর লড়েছে বিএনপি’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি। তারই প্রতিফলন ঘটেছে ৫ আগস্ট। সবার সমর্থনে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। তবে গণতন্ত্র টেকসইয়ের লক্ষ্যে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব তুলে দিতে চায় দেশের মানুষ।

বুধবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

ফজলুর রহমান বলেন, সবার আগে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্য কিছু জনগণ মেনে নেবে না। শেখ হাসিনাকে বাঁচাতে ভারত যা করেছে, আমরা এসবে সমর্থন করতে পারি না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বাজিতপুর বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন