ইসলামী ব্যাংক এমডিকে প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ইসলামী ব্যাংক এমডিকে প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

ইসলামী ব্যাংক এমডি খোরশেদ আলমকে প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর বাজার রোডে মানববন্ধন করেছেন গ্রাহকেরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন—গ্রাহক মো. আজাহারুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মোহসীন ও জাকির হোসেন প্রমুখ ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিতেই খোরশেদ আলমকে এমডি নিযুক্ত করেছে । আমারা তার প্রত্যাহার চাই, না হলে এই সরকারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন