কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। তিনি বিকেল ৪টার দিকে বরবান্দ এলাকায় ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

