গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি শনিবার (১৪ জুন) বিকেলে ঘোষণা করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরাকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- ফ ম মমতাজ উদ্দিন রেনু, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, সাংবাদিক রাশেদুল হক, সাখাওয়াত হোসেন সেলিম, ফ ম এমদাদুল হোসেন, খলিলুর রহমান, আব্দুল করিম বেপারী, মো: মতিউর রহমান জাফর, মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানসুর), সিরাজ উদ্দিন বিএসসি, অ্যাডভোকেট লুৎফর রহমান, মো. সোলাইমান মোল্লা, কফিল উদ্দিন মৌলভী, মো. সেলিম হোসেন আরজু, মো. নজরুল ইসলাম মোড়ল, তৌহিদুজ্জামান সরকার (তপন), মো. বজলুর রশিদ নয়ন, আলহাজ বদরুজ্জামান বেপারী, মো. বশির উদ্দিন (বাসু), মনিরুল হক চাঁন মিয়া, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন শেখ, মো. আলী আকবর, জান্নাতুল ফেরদৌসী, আনোয়ার হোসেন বেপারী, সাংবাদিক এফ এম কামাল হোসেন, ফকির ইস্কান্দার আলম জানু, মহসিন আলম রিটন, এড. মতিউর রহমান, মো. শামসুল হক রুকন, মো. সাইফুল ইসলাম, মো. হারুন অর রশিদ, সাইফুল ইসলাম বাদল, সোলায়মান মোড়ল, মো. মোকছেদুল হক খান, আরিফুর রহমান সোহাগ ব্যাপারী, আবুল কাশেম মাস্টার ও মো. মাসুম সরকার।
গাজীপুর জেলা বিএনপি'র আহবায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরার যৌথ স্বাক্ষরে উপজেলাধীন সব ইউনিয়ন কমিটি অনুমোদিত হবে।
এদিকে উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা করায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

