‘নেশামুক্ত আখাউড়া’ ম্যারাথনে ফার্স্ট নরসিংদীর মারুফ

‘নেশামুক্ত আখাউড়া’ ম্যারাথনে ফার্স্ট নরসিংদীর মারুফ

"নেশামুক্ত আখাউড়া গড়ি" স্লোগানে আখাউড়ায় ২২ আগস্ট অনুষ্ঠিত হয় ম্যারাথন। ভোর ৫টা ৩০ থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ দৌড়বিদ।

বিজ্ঞাপন

আখাউড়ার রানিং কমিউনিটির আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।। শহীদ স্মৃতি সরকারি কলেজের মাঠ থেকে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ, কলেজ পাড়া, নারায়ণপুর খালাজরা, আনোয়ারপুর, কল্যাণপুর ও চাঁনপুর হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় ম্যারাথন। ফুল ম্যারাথন ছিল ১০ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ছিল ৫ কিলোমিটার।

এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন নরসিংদী রানার্স কমিউনিটির কয়েকজন দৌড়বিদ। নরসিংদীর মারুফ ৫ কিলোমিটার হাফ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন। ১০ কিলোমিটার ফুল ম্যারাথনে রায়পুরার আক্তারুজ্জান দ্বিতীয় স্থান অর্জন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন