দেশ ভীষণ ক্রান্তিলগ্ন পার করছে: সেলিনা রহমান

দেশ ভীষণ ক্রান্তিলগ্ন পার করছে: সেলিনা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বর্তমানে দেশ ভীষণ ক্রান্তিলগ্ন পার করছে। আওয়ামী লীগ ও তার দোসর ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আর যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সেলিনা রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন চাই না, এটা স্পষ্টভাবে বলতে চাই। অন্তর্বর্তী সরকারের কাজ হলো সুষ্ঠুভাবে নির্বাচন করে নির্বাচিতদের হাতে ক্ষমতা বুঝিয়ে বিদায় নেওয়া। কিন্তু নির্বাচনের কোনো স্পষ্ট রোডম্যাপ দেখছি না। এতে জনমনে বিভ্রান্তি ছাড়াচ্ছে। আবার একদল আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এতে আরও ঝামেলা বাড়বে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, মিল্টন বৈদ্য, অ্যাড. জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন