নরসিংদীর আলোকবালিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য ও হত্যা মামলার আসামীদের দিয়ে বিএনপির কমিটি গঠন করায় প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে স্থানীয় আলোকবালি আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত আহবায়ক কমিটিতে বিএনপিতে পদবঞ্চিত ত্যাগী নেতা কর্মীরা এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক ষুগ্ন আহবায়ক ডা. নজুরল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, হযরত আলী, সজল মিয়াসহ পদ বঞ্চিত নেতারা।
এসময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের নবগঠিত আহবায়ক কমিটিতে পদ দিয়েছেন। অপরদিকে যারা বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
এই কমিটি দল চালালে আবারও ত্যাগী নেতাকর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হবে। পদ বঞ্চিত নেতা কর্মীদের দাবি দ্রুত ফ্যাসিস্ট আওয়ামীলীগের সদস্য ও হত্যা মামলার আসামিদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের দিয়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে হবে। তাদের দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেবেন তারা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

