গাজীপুরে গার্মেন্টকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গাজীপুর মহানগরের সালনা ইপসা গেট এলাকায় প্রীতি গ্রুপের নারী গার্মেন্টকর্মী শারমিন আক্তার ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টায় শারমিন বাড়ির কাছাকাছি এলে স্বামী মোজাম্মেল হক তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
গাজীপুর সদর মেট্রো থানার এস আই কাওসার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে ঘাতক মোজাম্মেলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

