টঙ্গীতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

টঙ্গীতে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে দত্তপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, দত্তপাড়া এলাকার ইসমাইল হোসেন ইসলামের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশব (২৮) ও বনমালা এলাকার মজিবুর ব্যাপারীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী নূর (৩২)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা দত্তপাড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শৈশবের বিরুদ্ধে মাদক, মারামারি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ৫টি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে গাজীপুর আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন