নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, ২০২২ সালে পরকীয়ার জেরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন মোক্তার আলী। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

